জাতীয়

আবারো প্রমাণ করল পাকিস্তান সাকা-মুজাহিদ যুদ্ধাপরাধী: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান যে বিরোধিতা করেছিল যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষ নিয়ে তা আবারো প্রমাণ করল দেশটি।

তারা বাংলাদেশের সঙ্গে এখনো শত্রু রাষ্ট্রের মত আচরণ করছে উল্লেখ করে এমন পরিস্থিতে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত বলে মনে করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।

এসময় ৭১ পরপবর্তী যে সাড়ে ১২ হাজার যুদ্ধাপরাধীকে চিহ্নিত করা হয়েছিল তাদের বিচারের কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আর একাত্তরের গণহত্যা নিয়ে পাকিস্তান এখনো মিথ্যাচার করছে উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে দেশটিকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

মঙ্গলবার বিজয়ের মাসের প্রথম দিনের আলাদা আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।

বিজয়ের প্রথন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে স্বীকৃতির দাবিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্দানের শিখা চিরন্তিতে জড়ো হন মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন পর্যায়ের মানুষ।

শিখা চিরন্তনে ফুল দিয়ে বিজয়ের মাসকে স্বাগত জানান তারা। শপথ নেন একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের দাবিতে ঐক্যবদ্ধ থাকার।

এর আগে বিজয়ের প্রথম দিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজয় র্যা লা বের করা হয়। র্যা লিটি সোহরাওয়ার্দী উদ্দানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ