জাতীয়

শান্তিচুক্তির গুরুত্বপূর্ণ অনেক শর্তই এখনো বাস্তবায়ন হয়নি

পার্বত্য শান্তির চুক্তির ১৮ বছর
পার্বত্য শান্তির চুক্তির ১৮ বছর

ভূমি কমিশনের মতো পার্বত্য শান্তিচুক্তির গুরুত্বপূর্ণ অনেক শর্তই এখনো বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।

পাকিস্তানি ভাবাদর্শ থেকে বের হতে হলে শিগগিরই এ চুক্তির পূর্ণ বাস্তবায়ন দরকার বলেও মনে করেন বক্তারা।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তারা।

এতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় এ চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি উঠে এসেছে।

চুক্তির আংশিক বাস্তবায়ন হলেও এর বেশীরভাগই এখনো বাস্তবায়ন হয়নি বলে জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার খর্ব হচ্ছে বলেও মত দেন তিনি।

স্বাধীনতার ৪৪ বছর পরও একটি গোষ্ঠী দেশে পাকিস্তানী ভাবাদর্শকে লালন করছে উল্লেখ করে এ রাহু মুক্ত করতে সব জাতির অধিকার রক্ষার আহ্বান জানান ঢাবির শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল।

মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে শিগগিরই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষার দাবিও জানান ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি দিবস আজ। ১৯৯৭ সালের এ দিনে সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ