জাতীয়

প্রতিবন্ধীরাও নাগরিক সুবিধা পাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

অন্য সকল নাগরিকের মতো সমান সুবিধা পাবে প্রতিবন্ধীরাও বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগীতায় সরকারের পাশাপাশি বেসকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং দেশের সম্পদ— উল্লখ করে মেধা বিকাশ ও মূলধারায় নিয়ে আসতে পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রতিবন্ধীদের অবহেলা নয় তাদের প্রতি সংবেদনশীল হতে হবে।

শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীরা যাতে সমাজের স্বাভাবিক মানুষদের মতো সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। আগামীতে প্রতিবন্ধীদের উন্নয়নে তাদের ভাতা বৃদ্ধি করাসহ আরো কিছু উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, জাতীয় উদ্যোগকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় রূপ দিয়ে বিশ্ব উন্নয়নের প্রতিটি খাতে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। এ উদ্যোগকে পূর্নাঙ্গ বাস্তবায়ন করতে সমাজের বিত্তবানদের উদ্যোগী হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

মানসিক বা শারীরিক প্রতিভার সীমাবদ্ধতার নিরিক্ষে দেশের প্রায় ১৫ লাখ মানুষ প্রতিবন্ধী। তাদের কারণে পরিবারের সদস্যরাও পরোক্ষভাবে নানান প্রতিবন্ধকতার মধ্যে জীবন কাটান। চলাফেরা থেকে শুরু করে সেবা, শিক্ষা, কর্মক্ষেত্র ও কর্মসংস্থানের সীমাবদ্ধতার মধ্য দিয়েই চলে তাদের জীবন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ