খুব অল্প সময়ের মধ্যেই খুলে দেয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তথ্য-প্রযুক্তি বিতর্ক উৎসব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
খুব অল্প সময়ের মধ্যেই ফেইসবুক খুলে দেয়া যাবে— আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী।
এ ব্যাপার নিয়ে ফেইসবুক সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ হয়েছে—উল্লেখ করে পলক বলেন, নির্দিষ্ট দিন ও সময় বলা না গেলেও অল্প সময়ের মধ্যে ফেইসবুক আনব্লক করে দেয়া হবে।
গত ১৮ নভেম্বর দেশের নিরাপত্তাজনিত কারণে ফেইসবুকসহ অনলাইনে যোগাযোগের কয়েকটি অ্যাপ বন্ধ করে দেয়া হয়।
এদিকে, আগামী ৬ বা ৭ ডিসেম্বর ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: