দেশকে মুক্ত করতে ৭১ এর যুদ্ধে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান থাকার পরও তাদের ওপর সাম্প্রদায়িক সন্ত্রাস ও হুমকি এখনো বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোরটার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রাণা দাশগুপ্ত বলেন, ৪৪ বছর পর এসেও রাষ্ট্র এখনো তাদের নিরাপত্তা দিতে পারেনি। একের পর এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মজাজক, শিক্ষকসহ নানা পেশার মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। তবে এসব বিষয়ে রাষ্ট্র ও সমাজের বিশিষ্ট জনেরাও নিরব বলে মন্তব্য করেন তিনি।
ক্ষুদ্র নৃগোষ্ঠির সামগ্রিক অস্তিত্ব রক্ষা এবং সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ৪ ডিসেম্বর বেলা ১ টায় ঐতিহাসিক সোহরাওর্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: