একাত্তরের মানবতাবিরোধী অপরাধ নিয়ে পাকিস্তানের সমস্ত অস্বীকার ও মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ তার মতো করে প্রতিবাদ করেই যাবে—বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
শনিবার সকালে শিখা চিরন্তনে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধ নিয়ে পাকিস্তানের অস্বীকারের প্রতিবাদে এইচ টি ইমাম বলেন, একাত্তরে পাকিস্তানীদের মানবতাবিরোধী অপরাধ যুক্তিপ্রমাণ সাপেক্ষেই বিশ্বব্যাপী স্বীকৃত।
পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে স্পষ্ট কিছু না বললেও, বিশ্বসম্প্রদায়ের অংশ হিসেবে বাংলাদেশ কূটনৈতিক রীতিনীতির বাইরে যেতে পারবে না বলে জানান প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: