জাতীয়

ভাষাসৈনিক তোফাজ্জল হোসেন আর নেই

ভাষাসৈনিক তোফাজ্জল হোসেন
ভাষাসৈনিক তোফাজ্জল হোসেন

ভাষাসৈনিক তোফাজ্জল হোসেন আর নেই। শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি একাধারে কবি, লেখক, সাংবাদিক ও ভাষা সৈনিক ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বর্তমানে ভাষাসৈনিক তোফাজ্জল হোসেনের মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। রোববার সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৩৫ সালের ৯ অক্টোবর কুমিল্লার দাউদকান্দির তালেশ্বর গ্রামে তোফাজ্জল হোসেনের জন্ম। একাধারে তার খ্যাতি কবি, লেখক, সাংবাদিক ও ভাষা সৈনিক হিসেবে। ২১শের গান, হৃদয়ের রক্তরাগে, নতুন যুগের ভোরেসহ অনেক কবিতার বই রয়েছে তার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ