জাতীয়

ফেইসবুক খোলার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেইসবুক
ফেইসবুক

জাতীয় নিরাপত্তার স্বার্থে সব ধরনের আশ্বাস দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ— এ কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন শিগগিরই তা খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

রোববার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেসবুক নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেসব সমস্যায় পড়েন তা বৈঠকে তুলে ধরা হয়েছে। ফেসবুক প্রতিনিধিরা এসব বিষয়ে শুনেছেন এবং নোট নিয়েছেন।

বৈঠকে অংশ নেন টেলিকম প্রতিমন্ত্রী তারানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশ মহাপরিদর্শক শহিদুল হক, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি।

আর ফেইসবুকের প্রতিনিধি কোম্পানি দক্ষিণ এশিয়া অঞ্চলের ল’ এনফোর্সমেন্ট স্পেশালিস্ট বিক্রম লাংঘে এবং পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহান।

কমপক্ষে দুই সপ্তাহের বেশি সময় বাংলাদেশে বন্ধ থাকা ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন সরকারের এ তিন মন্ত্রী।

এর আগে ডাক প্রতিমন্ত্রী তারানা হালিম জানান বিভিন্ন বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে সাড়া দিয়ে ফেইসবুক কর্তৃপক্ষ।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে ফেইসবুকের নানা ধরনের অপব্যবহার ও নেতিবাচক বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হবে। ফেইসবুকের কাছে কোনো বিষয়ে অভিযোগ করলে যাতে দ্রুত সাড়া পাওয়া যায় তার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।

সার্বিক বিষয়ে ফেইসবুকের সঙ্গে চুক্তি করারও আগ্রহ প্রকাশ করেন তিনি।

গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেইসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ রয়েছে, যদিও বিকল্প পথে অনেকেই এসব ব্যবহার করছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ