বিমান বাহিনীকে আরো শক্তিশালী করতে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানীর কুর্মিটোলা বিএএফ ঘাঁটিতে বিমান বাহিনীতে ৬টি প্রশিক্ষণ যুদ্ধবিমান ও ২টি হেলিকপ্টার সংযোজন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এ সময় শেখ হাসিনা বলেন, উন্নত প্রযুক্তি পেলে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধার মধ্যেও আত্মসম্মান ও মর্যাদা নিয়ে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ।
এসময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উন্নত প্রযুক্তি পেলে সশস্ত্র বাহিনীর সদস্যদের কাজ করার দক্ষতা আরো বৃদ্ধি পাবে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এজন্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে।
পরে যুদ্ধ বিমান ও হেলিকপ্টারগুলো অন্তর্ভক্তির আদেশ নামা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। বিমানবাহিনীতে সদ্যযুক্ত হওয়া নতুন বিমানের মহড়া দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে কুর্মিটোলা বিএএফ ঘাঁটিতে বিমান বাহিনীতে ৬টি প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও ২টি হেলিক্প্টার সংযোজন অনুষ্ঠান আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমান বাহিনীর প্রধান। অভ্যর্থনা শেষে একটি খোলা জিপে প্রেরেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী।