সর্বস্তরের মানুষের ভালোবাসা-শ্রদ্ধায় সিক্ত হলেন ভাষা সৈনিক তোফাজ্জল হোসেন।
রোববার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ।
এ সময় মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা জানাতে গিয়ে ভাষা সৈনিকের স্মৃতিচারণ করে তার জীবনের নানা দিক তুলে ধরেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তোফাজ্জল হোসেনের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেয়া হয়। সেখানে জানাজা শেষে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।
একুশে পদকপ্রাপ্ত তোফাজ্জল হোসেন শনিবার দুপুরে অসুস্থ হয়ে রজধানীর একটি হাসপাতালে মারা যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: