একাত্তরে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে –বিচারের মাধ্যমে তা প্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এছাড়া ৭৫ এর পর এবং বিএনপি-জামাত জোট সরকারের সময়ও মানবাধিকার আশঙ্কাজনকহারে লঙ্ঘিত হয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেন, মানবাধিকার রক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আমলাদের পাশাপাশি রাজনীতিবিদদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর করার সিদ্ধান্তকে অশনি সংকেত হিসেবেও উল্লেখ করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: