জাতীয়

গাজীপুর- রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৫ খসড়ায় অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

গাজীপুর- রংপুর মহানগরীর পুলিশ আইন ২০১৫ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য্য বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, প্রতিটি মেট্রোপলিটন এলাকার আলাদা পুলিশ আছে। এবার গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন এলাকার জন্যও আলাদা পুলিশ গঠনের আইন হচ্ছে।

এ দুই মেট্রোপলিটন এলাকার জনগণকে অধিকতর আইনি ও পুলিশি সেবা দেয়ার জন্যই নতুন আইন করা হচ্ছে বলে জানান তিরিক্ত সচিব বলেন।

অতিরিক্ত সচিব বলেন, মন্ত্রিসভা কতগুলো পর্যবেক্ষণ দিয়ে খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।

এখন আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে যথাযথ প্রক্রিয়ায় এটা চূড়ান্ত আইনে পরিণত করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, সাধারণভাবে অন্য মেট্রোপলিটন পুলিশ আইন যেভাবে হয়েছে, সেই ধারাবাহিকতায় এ আইন করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ