বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন তারা।
সেইসঙ্গে গবেষণার ভিত্তিতে আরও বীরাঙ্গনা খুঁজে বের করে তাদের স্বীকৃতি ও যথাযথ মর্যাদা নিশ্চিতের দাবিও জানিয়েছে সংগঠনটি।
সালমা বলেন, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করলেও উচ্চ আদালতের নির্দেশে এ উদ্যোগ যথাযথ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৩ ডিসেম্বর এ বিষয়ে হাইকোর্টে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ৪১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট জারি করে সরকার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: