জাতীয়

ক্ষতিপূরণের আশ্বাসে রাস্তা ছাড়লো শ্রমিকরা

ধাওয়া পাল্টা ধাওয়া
ধাওয়া পাল্টা ধাওয়া

মালিকপক্ষের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসের প্রেক্ষিতে রাস্তা ছেড়েছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর বাসস্ট্যান্ডের সামনের সড়কে বাসচাপায় নারী সহকর্মী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে অলিও অ্যাপারেলস লিমিটেডের পোশাক শ্রমিকরা। এ সময় তারা গাড়ি ভাঙচুর করে।

গতকাল কমলাপুর রেলস্টেশনের কাছে বাসচাপায় নিহত পোশাক শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে রাজধানীর ব্যস্ত দুই রাস্তা আটকে বিক্ষোভ করছে তারা।

মঙ্গলবার সকাল থেকে সড়কে অবস্থান অবরোধ করেছে তারা। পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের চলছে ধাওয়ার পাল্টা ধাওয়া।

এতে কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশপাশের কয়েকটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সকালে আবারো স্টেশনের সামনের সড়কে জড়ো হয় এবং মতিঝিল থানার আল হেলাল বক্সের সামনে আইডিয়াল স্কুলের কাছে যানবাহন আটকে বিক্ষোভ শুরু করে।

মতিঝিলে যাওয়ার পথে রাস্তা বন্ধ থাকায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একই স্থানে আটকে থাকার পর ১১টার দিকে পুলিশ বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেয় পুলিশ।

মতিঝিল জোনের পুলিশের সহকারী কমিশনার শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে শ্রমিরা সড়কে অবস্থান নিয়েছে। আমরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছি।

এদিকে, মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন জানান, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখায় কমলাপুর ও এর আশপাশের এলাকায় যানজট তীব্র সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছে। আমরা বিজিএমইএ’র ক্রাইসিস টিমকে খবর দিয়েছি। তারা ঘটনাস্থলে এসে বিষয়টির একটি সুরাহা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত: গতকাল রাত সোয়া ৮টার দিকে বলাকা পরিবহনের একটি বাসের চাপায় অলিও অ্যাপারেলস লিমিটেডের এক নারী পোশাক শ্রমিক নিহত ও ২ জন আহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ