জাতীয়

মাইক্রো ক্রেডিট মানুষকে ঋণগ্রস্ত করে: প্রধানমন্ত্রী

একনেক
একনেক

মাইক্রো ক্রেডিট দারিদ্র্যকে লালন পালন করে— উল্লেখ করে মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাইক্রো ক্রেডিট ৯ প্রকল্প গ্রহণ করতে হবে মাইক্রো ফাইন্যান্সে বলেও জানান তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ কথা বলেন।

সভায় অনুমোদিত ১০টি প্রকল্পের মোট ব্যয় ৭ হাজার ২৭৬ কোটি ৩৬ লাখ টাকা বলেও জানান মন্ত্রী।

এছাড়া, পশ্চিমাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের এক হাজার ৪২৩ কোটি ৯০ লাখ টাকা, চট্টগ্রাম, মংলা, আইসিডি কমলাপুর এবং বেনাপোল কাস্টমস হাউজের জন্য কন্টেইনার স্ক্যানার ক্রয় প্রকল্পের ১১৭ কোটি ৪৬ লাখ টাকা এবং বাকেরগঞ্জ-পাদ্রীশিবপুর-কাঠলতলি-সুবিদখালী-বরগুনা সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্পের ১৪৪ কোটি ১৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক প্রশস্তকরণসহ উন্নয়ন ও ব্রিজ কালভার্ট নির্মাণ প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, এর ব্যয় ৮৩ কোটি ৮১ লাখ টাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় ২৮১ কোটি ৮৯ লাখ টাকা।

সারাদেশে বাস্তবায়নের জন্য স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্পের ব্যয় ১৬২ কোটি ৬৯ লাখ টাকা, সমন্বিত কৃষি কর্মকাণ্ডের মাধ্যমে কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি পাহাড়ী এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়ন প্রকল্পের ব্যয় ৫৩ কোটি টাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ