আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের সঙ্গে আলাপ আলোচনার পর অচিরেই ফেইসবুক খুলে দেয়া হবে— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলার রামগড় থানা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
যখনই প্রয়োজন হবে পার্বত্য চট্টগ্রামেও র্যাব আসবে— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যেই শান্তি চুক্তি করা হয়েছে। শান্তির পরিবেশ অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর।
চলমান শান্তি প্রক্রিয়াকে কাংখিত পর্যায়ে নিয়ে যেতে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে সকলের প্রতি আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা পাহাড়ে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের ভুল বুঝাবুঝির অবসান ঘটবে।
থানা প্রাঙ্গনে সুধি সমাবেশে পুলিশ সুপার মো. মজিদ আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, ডিআইজি সফিকুল ইসলাম প্রমূখ।