জাতীয়

বেঁচে নেই শিশু নীরব

সাইফুল ইসলাম নীরব
সাইফুল ইসলাম নীরব

রাজধানীর শ্যামপুরে সুয়ারেজ লাইনের ম্যানহোলে পড়া শিশু সাইফুল ইসলাম নীরবকে পাওয়া গেছে। তবে নীরব আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সোহেল রানা বলেন, শিশু সাইফুল ইসলাম নীরবকে হাসপাতালে আনার পর তার ইসিজি করা হয়। পরে ইসিজি রিপোর্ট পাওয়ার পর তাকে রাত ৯টায় মৃত ঘোষণা করা হয়।

মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে নীরবকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান সাংবাদিকদের বলেন, ডুবুরিরা শিশু নীরবকে বুড়িগঙ্গা নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। তাকে এখন হাসপাতালে পাঠানো হচ্ছে।

এর আগে বিকেল পৌঁনে ৫টার দিকে শিশু নীরব শ্যামপুরে সুয়ারেজ লাইনের ম্যানহোলে পড়ে যাবার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ সময় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন কুমার সরকার সাংবাদিকদের বলেন, আনুমানিক ৬ বছরের একটি ছেলে শিশু ম্যানহোলে পড়ে যাওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একদল কর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই শিশুটির নাম জানা যায়নি।

তিনি আরো বলেন, ম্যানহোলটি অনেক বড় এবং এর ভিতরে প্রচণ্ড স্রোত থাকায় শিশুটিকে খুঁজ পাওয়া যাচ্ছে না।

গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে ওয়াসার একটি পরিত্যক্ত পাইপে জিহাদ নামে একটি শিশু পড়ে গিয়ে মারা যায়। ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে জিহাদকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

পরে কয়েকজন তরুণের চেষ্টায় পাইপের ভেতর থেকে জিহাদের মরদেহ তুলে আনা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ