নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকটি নারী যাতে অবদান রাখতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে বুধবার ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আত্মমর্যাদাশীল হিসেবে নিজেদের গড়ে তুলতে নারীদের উদ্যোগী হতে হবে।
তৃণমূলপর্যায়ে নারীদের কর্মক্ষেত্র প্রসারিত করার জন্য সরকারের পক্ষে থেকে নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, নিজেদের উন্নয়নের জন্য নারীদের নিজেদেরই উদ্যোগী হতে হবে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ বছর রোকেয়া পদকগ্রহণ করেন মুক্তিযোদ্ধা ড. তাইবুন নাহার রশীদ ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।