বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের (বিপিও) মাধ্যমে বর্তমানে ১০০ মিলিয়ন ডলার আয় হচ্ছে— উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেন, আগামী ৫ বছরে তা এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বাংলাদেশ।
বুধবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জয় বলেন, বিদ্যুতের অভাবনীয় সাফল্যের সুবাদে দেশের আইসিটি সেক্টর সাবলীলভাবে এগিয়ে যাচ্ছে।
দেশে এখন আর আগের মতো লোডশেডিং হচ্ছে না জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ছাড়া আইসিটি সেক্টরের কার্যক্রম চালিয়ে যাওয়া দুরূহ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: