দুর্নীতি কাউকে দায়মুক্ত দেয় না বরং স্বাধীন ও নিরপেক্ষভাবেই কাজ করে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৫ উপলক্ষে শোভাযাত্রা শেষে তিনি এ কথা বলেন।
দুর্নীতি বন্ধে দুদকের পাশাপাশি সর্বস্তেরর মানুষের সাহায্য ও সহযোগিতা দরকার বলেও জানান তিনি।
দিবসটি উপলক্ষে সকালে দুদক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। পরে র্যা লিটি কাকরাইল, বিজয় নগর, পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: