জাতীয়

বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতি কমানোই বড় চ্যালেঞ্জ: হামিদ

 নসরুল হামিদ
নসরুল হামিদ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে মাঠপর্যায়ে দুর্নীতি কমানোই আগামী বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ—উল্লেখ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, একইসঙ্গে সকল পর্যায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

বুধবার রাজধানীতে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ নিয়ে এখন মানুষের ভোগান্তি কমে এসেছে— উল্লেখ করে বিদ্যুৎ চাহিদার থেকে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ রপ্তানিও করা যেতে পারে বলে জানান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, মাতারবাড়ি, পায়রা, রামপালের মতো বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আগামী ১০ বছরের মধ্যে বিদ্যুতের উৎপাদন ২০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে।

তবে এখন এ খাতে দুর্নীতি কমানো সরকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী বছরে মাঠ পর্যায়ে তা মোকাবেলায় নামবে সরকার।

এমন অবস্থায় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের পরে এখন উদ্ধৃত বিদ্যুৎ বিভিন্ন শিল্প কারখানায় সরবরাহের আহবান জানান প্রতিমন্ত্রী।

এছাড়া কক্সবাজারের মাতারবাড়িতে ৭শ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সিঙ্গাপুরের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ