জাতীয়

খোলা হলো ফেইসবুক

ফেইসবুক
ফেইসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক খুলে দেয়া হয়েছে। জননিরাপত্তার স্বার্থে বন্ধের ২৩ দিনের মাথায় বৃহস্পতিবার দুপুরে খুলে দেয়া হলো ফেইসবুক।

তবে জননিরাপত্তার স্বার্থে ভাইবার, হোয়াটস্অ্যাপ, ইমো, লাইন, ট্যাঙ্গো ও হ্যাংআউস্ট বন্ধ থাকবে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ওই অ্যাপসগুলোও খুলে দেয়া হবে।

এ সময় ফেইসবুক বন্ধ থাকার জন্য দুঃখপ্রকাশ করে এতোদিন ধৈর্য ধরার জন্য দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে, ফেইসবুক খুলে দেয়ায় খুশি তরুণ সমাজ। তবে ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ না করে বিকল্প উপায়ে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান তাদের।

প্রসঙ্গত, জননিরাপত্তার স্বার্থে গত ১৮ নভেম্বর ফেইসবুক, মেসেঞ্জার, ভাইবার, হোয়াস্টঅ্যাপ, ইমোর মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় বিটিআরসি। এরপর আরেক সিদ্ধান্তে লাইন, ট্যাঙ্গো ও হ্যাংআউট বন্ধ করা হয়।

এর আগে গত জানুয়ারিতেও নিরাপত্তার কারণ দেখিয়ে ভাইবার, হোয়াস্টঅ্যাপ, ট্যাঙ্গো, মাইপিপল, লাইন একবার বন্ধ করেছিল সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ