জাতীয়

রাষ্ট্র নিশ্চুপ ভূমিকা পালন করছে: সুলতানা কামাল

সুলতানা কামাল
সুলতানা কামাল

মুক্তিবুদ্ধির চর্চাকারীরা হত্যার শিকার হচ্ছেন—তাদের ঘাতকদের বিষয়ে রাষ্ট্র নিশ্চুপ ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজিত ‘মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার: প্রেক্ষিত বাংলাদেশ’ সেমিনারে তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, এখন কথা বলতে অনেক চিন্তা ভাবনা করতে হয়, এমনকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হচ্ছে কি-না তা নিয়েও শঙ্কার মধ্যে থাকতে হয়।

মানবাধিকার রক্ষায় গণমাধ্যমসহ সমাজের সকলকে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান আইন ও সালিশ কেন্দ্রের এ নির্বাহী পরিচালক।

এ সময় ব্লগার, প্রকাশকদের হত্যায় সরকারের ভূমিকার সমালোচনাও করেন সুলতানা কামাল।

সেমিনারে মানবাধিকার আদায়ে সবাইকে সচেষ্ট হওয়ার আহবান জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান।

এ সময় জনগণের স্বাধীনতা হরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি র্যযলি বের করে কমিশন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ