ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থ-সামাজীক উন্নয়ন, শিল্প-কলকারখানা ও কৃষিসহ সকল ক্ষেত্রে বিদ্যুৎ অপরিহার্য। সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনাসহ নানা কর্মসূচিগ্রহণ করেছে।
ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করবে বলেও এ সময় আশা প্রকাশ করেন মোহাম্মদ আব্দুল হামিদ।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণকে উৎসাহিত করারও আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: