জাতীয়

নারীদের জন্য নির্ধারিত প্রতীক অবমাননাকর

প্রতীক
প্রতীক

আসন্ন পৌরসভা নির্বাচনে, নারীদের জন্য নির্ধারিত প্রতীক অবমাননাকর বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘণ করেছে বলেও অভিযোগ করেছেন তারা।

শুক্রবার সকালে রাজধানীতে নাগরিক সংহতি আয়োজিত এক সমাবেশে তারা এ অভিযোগ করে।

অবিলম্বে এসব বাতিল করে, নারীদের জন্য সম্মানজনক প্রতীক নির্ধারনের পাশাপাশি নির্বাচন কমিশনে একজন নারী কমিশনার নিয়োগের দাবি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, নির্ধারণকৃত এ সব প্রতীক বাদ দিয়ে, দ্রুত নতুন সম্মানজনক প্রতীক দিয়ে নির্বাচন করা প্রয়োজন।

এ সময় আসন্ন পৌরসভা নির্বাচনে নারীদের জন্য যেসব প্রতীক নির্ধারণ করা হয়েছে, তা পরিবর্তনের দাবিতে সমাবেশের আয়োজন করে নাগরিক সংহতি।

সমাবেশে অংশ নিয়ে নাগরিক সংহতির আহ্বায়ক এসএম আতীকুর রহমান বলেন, নির্ধারণকৃত প্রতীক নারীদের জন্য অবমাননাকর; যা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

নির্বাচন কমিশনের এ ধরনের আচরণ সংবিধান লঙ্ঘনের শামিল বলেও জানান তিনি।

এ সময় প্রতীক পরিবর্তন না করলে, বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও নাগরিক সংহতি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ