জাতীয়

বিএনপিকে শেষ পর্যন্ত মাঠে থাকতে হবে: সুরঞ্জিত

সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

পৌরসভা নির্বাচনে বিএনপিকে শেষ পর্যন্ত মাঠে থাকতে হবে— উল্লেখ করে আওয়ামী লীগে উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপিকেই প্রমাণ করতে হবে তারা গণতান্ত্রিক রাজনীতি না পেট্রল বোমার রাজনীতি করবেন।

শুক্রবার রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন আগামী দিনের গণতান্ত্রিক ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলাফল প্রকাশের পর গেজেট হওয়া পর্যন্ত বিএনপি মাঠে থাকবে।

গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে বৈচিত্র্য উল্লেখ করে তিনি বলেন, এদেশের দুর্ভাগ্য, কী গণতান্ত্রিক সরকার আর কী স্বৈরতান্ত্রিক সরকার কেউ সংখ্যালঘুদের ধরে রাখতে পারেনি।

এ ব্যাপারে সরকারকে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের উপর আক্রমণ অগ্রহণযোগ্য।

দিনাজপুরে কান্তজির মন্দির ও ইসকন মন্দিরে হামলায় পুলিশের ভূমিকা এদেশের মানুষকে ব্যথিত করেছে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ