দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়া এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাও করেন তারা।
দুর্বৃত্তদের বিচার নিশ্চিত করতে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও তাগিদ দেন সংগঠনের নেতারা। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তি বিধানে সরকার বার বার ব্যর্থ হচ্ছে বলেও সমালোচনা করা হয় মানববন্ধনে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: