জাতীয়

মেয়েদের বিয়ের বয়স ১৮ রাখতে পুরুষদের সহযোগিতা চান চুমকী

মেহের আফরোজ চুমকী
মেহের আফরোজ চুমকী

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ নির্ধারণ করেই আইন পাস হবে—উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বলেন, এ বিষয়ে প্রথমে পুরুষকেই সচেতন হতে হবে। শুক্রবার দৈনিক ভোরের কাগজ ও বেসরকারী সংগঠন ইউ এস টি আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

চুমকী বলেন, যতদিন না নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে, ততদিন নারীর ক্ষমতায়ন সম্ভব নয়।

নারীদের সত্যিকারের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে হলে রাজনীতিতেও তাদের সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে— তবে এর জন্য সবার আগে নারীদের নিজেদেরকেই সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের প্রতিটি নারীই এখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। কচুকাটাতে এখন কোনো বাল্যবিবাহ হয়না; শিউলী আক্তারদের মত নারীদের কারণেই। সেইসঙ্গে তারা প্রতিনিধিত্ব করেন নিজ এলাকায় গঠিত গ্রাম উন্নয়ন পরিষদেরও। তারা রাজনীতিতে অংশগ্রহণেরও করা আগ্রহ প্রকাশ করেন। এসব কাজে তাদের সার্বিক সহযোগিতা করছে উন্নয়ন সহযোগী টীম ইউ.এস.টি. ও স্থানীয় ইউনিয়ন পরিষদ।

দৈনিক ভোরের কাগজ ও বেসরকারী সংগঠন ইউ এস টি'র আয়োজনে ‘তৃণমূল পর্যায়ে নারীদের রাজনীতিতে সমঅধিকার প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে, শিউলী আক্তারের মত বেশ কয়েকজন অধিকার সচেতন নারী এভাবেই নিজেদের উঠে আসার গল্প তুলে ধরেন। আহবান জানান, দেশের অন্যান্য অঞ্চলের নারীদেরও তাদের মত সচেতন হওয়ার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ