যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদের আশ্রয়দাতাদের সঙ্গে ঐক্য নয়— উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, উচ্চ আদালতের রায়ের মাধ্যমে একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা থেকে আওয়ামী লীগ সরকারকে কেউ ঠেকাতে পারবে না।
শুক্রবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধের চেতনায় ‘জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অঙ্গীকার’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।
যে কোনো মূল্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে—মন্তব্য করে জয় বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রয়োজন জাতীয় ঐক্যের।
তিনি আরো বলেন, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া না হয়, তবে ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: