জাতীয়

একাই সব সমস্যা সমাধান করতে পারেন হাসিনা

ব্যারিস্টার নাজমুল হুদা
ব্যারিস্টার নাজমুল হুদা

কারো সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই—প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দেশের সব সমস্যা সমাধান করতে পারেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা।

সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আর গণতন্ত্র ও মানবাধিকার সুসংহত রাখতে সন্ত্রাস-জঙ্গীবাদে বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীতে সম্মেলন আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। বিভিন্ন অঞ্চল থেকে সম্মেলনে অংশ নেন সংস্থাটির প্রতিনিধি, মানবাধিকার কর্মীরা।

ব্যারিস্টার নাজমূল হুদা দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, আর কারো সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই।

অনুষ্ঠানের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষার নানা দিক তুলে ধরেন।

সন্ত্রাস-জঙ্গিবাদসহ সাইবার অপরাধ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ