রাজধানীর কাকরাইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ-আল ফারুক মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে শনিবার গভীর রাতে দিকে কাকরাইল রাজমণি সিনেমা হল সংলগ্ন রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে এক সিএনজিচালক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক ফারুক পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা। তিনি মোহাম্মাদপুর তাজমহল রোডে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
আব্দুল্লাহ আল ফারুক সংবাদ, সমকাল, যুগান্তর, কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি আজকের পত্রিকায় কর্মরত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: