জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবস কাল

শহীদ বুদ্ধিজীবী দিবস
শহীদ বুদ্ধিজীবী দিবস

শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল। ১৯৭১ সালে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে, তখন পাকিস্তানি হায়নার দল রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে চালায় বর্বরতম হত্যাযজ্ঞ। বেছে বেছে হত্যা করে বিশিষ্ট বুদ্ধিজীবীদের। প্রতি বছরই এদিনে শ্রদ্ধাবনত চিত্তে জাতি স্মরণ করছে তাঁর মেধা-মননের কাণ্ডারী সেইসব শ্রেষ্ঠ সন্তানদের।

শুধু ঢাকা নয়, সারাদেশেই হত্যার শিকার হয়েছেন মেধাবী পেশাজীবীরা। রক্ষা পাননি খ্যাতিমান কবি-লেখক-সাহিত্যিক, শিক্ষক-সাংবাদিক-গবেষক, সমাজকর্মী কেউই। মুনীর চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, সিরাজউদ্দীন হোসেন, আনোয়ার পাশা, ডা. ফজলে রাব্বি, ডা. আলীম চৌধুরী, আলতাফ মাহমুদ, সেলিনা পারভীনসহ যে মানুষগুলো স্বাধীন দেশের শিক্ষা-মনন-সংস্কৃতির কাঠামো গড়ে দিতে পারতেন, বেছে বেছে হত্যা করা হয় সবাইকে।

হত্যা-ধ্বংস-গণহত্যা চালিয়েই পাকিস্তানিরা মনে করেছিল সবকিছু স্তব্ধ করা যাবে। কিন্তু যখন নিশ্চিত হয়ে উঠলো পরাজয়, হানাদাররা শুরু করলো মারণযজ্ঞের বর্বরতা।

উদ্দেশ্য, জন্ম লগ্নেই বাংলাদেশ যাতে থমকে দাঁড়ায়, কখনোই যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এ মাটির মানুষ। এদেশীয় দোসরদের সঙ্গে নিয়ে বেছে বেছে জাতির মেধা-মননের কাণ্ডারীদের হত্যা করে হানাদাররা। পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলী ছক কাটেন কিলিং মিশনের, অপারেশন চালায় রাজাকার-আলবদররা।

বুদ্ধিজীবী হত্যার এমন বর্বরতার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া দুস্কর। এক-একজনকে নিরস্ত্র অবস্থায় চোখ বেঁধে নিয়ে গিয়ে, বেয়নেটে খুঁচিয়ে, চোখ তুলে নিয়ে, জবাই করে বা পেট কেটে হত্যা করে. বর্বরতার কোনো অবশেষই রাখেনি খুনিরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ