জাতীয়

ইসলামী ব্যাংকের ব্যবসা বৈধ, টাকা নিয়ে অন্যায় করিনি: পরিকল্পনামন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল
আ হ ম মুস্তফা কামাল

ইসলামী ব্যাংকের টাকা নিয়ে কোনো অন্যায় করিনি –যেহেতু তারা বাংলাদেশে বৈধভাবে ব্যবসা করে— জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার রাজধানীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত উন্নয়ন অর্থনীতি বিষয়ক এক সেমিনার এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, যেহেতু তারা বাংলাদেশে বৈধভাবে ব্যবসা করে—তাদের টাকা নিতে সমস্যা কোথায়? আমি মনে করি, এই টাকা নিয়ে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করে দেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছি।’

গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, আমি মনে করি ইসলামী ব্যাংককে বিশ্বকাপ ক্রিকেটের স্পনসর করে সরকার ভুল করেছে। এর মাধ্যমে সরাসরি ইসলামী ব্যাংককে স্বীকৃতি দেয়া হয়েছে। জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এটা ঠেকাতে আমি তখন সরকারকে চিঠি দিয়েছিলাম। কিন্তু আজকের পরিকল্পনামন্ত্রী লোটাস কামালের (পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল) কারণে সেটা ঠেকানো যায়নি।’

আবুল বারকাতের ওই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘যারা জীবনে কিছু করে নাই, তারাই এসব মন্তব্য করতে পারে। ইসলামী ব্যাংক যদি মৌলবাদে অর্থায়ন করে বা কোনো অন্যায় কাজ করে, সেটা দেখার জন্য বাংলাদেশ ব্যাংক রয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকে পাঁচ-ছয়জন স্বাধীন পরিচালক নিয়োগও দিতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ