জাতীয়

পতাকা মিছিলে জামাত-শিবির নিষিদ্ধের দাবি বিশিষ্টজনদের

পতাকা মিছিল
পতাকা মিছিল

সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর ও সংগঠন হিসেবে জামাত-শিবির নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। জামাত-শিবিরের বিরুদ্ধে এ আন্দোলনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত পতাকা মিছিলে অংশ নিয়ে তারা এসব কথা বলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা মিছিল বের করে সংগঠন ‘রুখে দাঁড়াও বাংলাদেশ।’ জাতীয় পতাকা হাতে মিছিলে অংশ নেন বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ।

মিছিলটি টিএসসি হয়ে সোহরাওয়র্দী উদ্যানের ‘শিখা চিরন্তনে’ গিয়ে শেষ হয়। এ সময় মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীসহ ৩০ লাখ শহীদকে স্মরণ করা হয়।

মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন দেশে, যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী সংগঠন - জামাত শিবিরের রাজনীতি করার কোনো অধিকার নেই উল্লেখ করে মনবধিকার কর্মী সুলতানা কামাল বলেন, জাতীয় পতাকাকে তার মূল আদর্শ নিয়ে চিরন্তন রাখতে। আর শহীদদের রক্তের ঋণ শোধ করতে এ আন্দোলনে এগিয়ে আসতে হবে নতুন প্রজন্মকে।

এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে.চৌধুরী বলেন, এ দেশের নতুন প্রজন্মকে জানতে হবে, বুঝতে হবে যে তারা কিভাবে এ দেশ পেল, কিভাবে এ দেশে স্বাধীনতা এসেছে।

এছাড়া দিবসিটি উপলক্ষে মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে সংগঠন স্লোগান ৭১।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ