১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসের ৪৪তম বার্ষিকী উদযাপনে সাভারে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে মিনার, পুষ্পবেদী, গণসমাধিসহ বিভিন্ন অবকাঠামো।
জাতীয় স্মৃতিসৌধের সহকারি প্রকৌশলী মিজানুর রহমান বলেন, রংবেরঙের তোরণে সাজানো হয়েছে স্মৃতিসৌধের আশপাশের মহাসড়কগুলো। চলছে স্মৃতিসৌধকে বর্ণিল সাজে সাজানোর কাজ।
আশুলিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ বলেন, দিনটি উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যা ব-পুলিশ ছাড়াও রয়েছে সাদা পোষাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি।
বুধবার বিজয় দিবসের প্রথম প্রহরেই স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: