রুশ ফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত হতে যাওয়া পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণ যথাসময়ে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশন- রোসাটমের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ তাগিদ দেন।
এ সময় শেখ হাসিনা বলেন, ভিশন-২০২১ বাস্তবায়নে সবার জন্য মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এ কেন্দ্রের নির্মাণ সময়মত শেষ হওয়া প্রয়োজন।
এটির নির্মাণ শেষ হলে দক্ষিণাঞ্চলে আরেকটি বিদ্যুতকেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী।
রোসাটমের ডাইরেক্টর জেনারেল সের্গেই কিরিয়েঙ্গে এ সময় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ নির্ধারিত সময়ে সম্পন্ন করার আশ্বাস দেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: