জাতীয়

বাজেয়াপ্ত হবে যুদ্ধাপরাধীদের সম্পদ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

 আ ক ম মোজাম্মেল হক
আ ক ম মোজাম্মেল হক

প্রয়োজনে আইন পরিবর্তন করে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেয়া হবে –জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সকল যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে— বর্তমান সংবিধানে না হলে প্রয়োজনে তা পরিবর্তন করে সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

বাংলাদেশে জামাতের ‘রাজনীতি বন্ধেরও’ উদ্যোগ নেয়া হয়েছে— এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘ধর্মীয় দল হিসেবে নয় যুদ্ধপরাধী দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করা হবে।

তিনি বলেন, বিজয়ের আনন্দ আমরা ভুলে গিয়েছি, কিন্তু পরাজিত সৈনিকেরা ভোলেনি বলেই এখনো ষড়যন্ত্র করছে।

যারা ‘হত্যা করে ক্ষমতায়’ যেতে চায়, এদেশের মাটিতে তাদের ‘রাজনৈতিক কবর’ হবে বলেও তিনি মন্তব্য করেন।

একই অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটূক্তি করে, তারা ‘যুদ্ধপরাধী, মৌলবাদী ও অশিক্ষিতের দল’।

মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৪তম বার্ষিকী উদযাপন হবে এবার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ