মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধ নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন পৌর নির্বাচনে নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করছে সরকার।
তিনি আরো বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হারানো গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা হবে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে বলেও এ সময় জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে।
গণতন্ত্র হরণের মধ্যদিয়ে সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে বলেও জানান বিএনপির এ নেতা।
পরে জাতীয় স্মৃতিসৌধ থেকে খালেদা জিয়া যান শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মাহাবুব উদ্দিন খোকন, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ যুবদল-ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।