জাতীয়

ফুলেল শ্রদ্ধায় সিক্ত লাখো শহীদ

ফুলেল শ্রদ্ধায় সিক্ত লাখো শহীদ
ফুলেল শ্রদ্ধায় সিক্ত লাখো শহীদ

রাজাকারমুক্ত দেশ গড়ার দৃপ্ত শপথের মধ্যদিয়ে জাতি পালন করছে মুক্তিযুদ্ধের বিজয়-বার্ষিকী।

বুধবার সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত হলেন জানা-অজানা লাখো শহীদ। সাধারণ মানুষের প্রত্যাশা অবসান ঘটুক ধর্মভিত্তিক রাজনীতি ও জঙ্গিবাদী অপতৎপরতার।

স্বাধীনতা প্রাপ্তির ৪৫ বছরে পদার্পণ। সাভারে জাতীয় স্মৃতিসৌধ যেন লাখো শহীদের মূর্ত প্রতীক।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই লাখো মানুষের ঢল বীরদর্পে জানান দিচ্ছে শত ষড়যন্ত্র, শত বাধায়ও থামবার নয় সামনের পথ চলা।

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বুকভরা ভালবাসা আর শ্রদ্ধা নিয়ে, একাত্তরে যাঁরা প্রাণ উৎসর্গ করেছিল এনে দিয়েছিল প্রিয় লাল সবুজ পতাকা জাতির সেইসব বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানায় সব শ্রেণী-পেশার মানুষ।

রণাঙ্গনের যোদ্ধা থেকে শুরু করে সবার কন্ঠে অঙ্গীকার-সব ষড়যন্ত্র রুখে দিয়ে শেষ হোক সকল যুদ্ধপরাধীর বিচার।

রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরাও স্বাধীনতার চেতনায় ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার কথা বলেন।

নতুন বাংলাদেশ গড়ার শপথ নিতে জাতীয় স্মৃতিসৌধে তরুণদের ছিলো দৃপ্ত পদচারণা।

ইতিহাস জানানোর প্রয়াসে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা তুলে ধরতে শিশুদের নিয়ে আসেন অভিভাবকরাও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ