বিজয় দিবসের দিনও আমারা শঙ্কামুক্ত কি-না জানতে পারেনি—বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যুদ্ধধাপরাধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের হত্যার বিচারের মাধ্যমে দেশে কলঙ্কমুক্ত হচ্ছে। এর মাধ্যমে দেশ একধাপ এগিয়ে যাচ্ছে।
যুদ্ধাপরাধীদের মদদদাতাদের বিচার বাংলার মাটিতে হবে—উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে থেকে যারা পাকিস্তানের স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন কখনও সত্যি হবে না।
তিনি আরো বলেন, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সহায়তা দিয়েছিল মিত্র হিসেবে- তাদের আমরা কৃতজ্ঞতা জানাই। বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ যারা মিত্র শক্তিকে সম্মাননা দিয়েছে।
এ সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধধাপরাধীদের মন্ত্রী বানানো দায় তাকে (খালেদা জিয়া) নিতে হবে।
জ্বালাও-পোড়াও করে যারা মানুষ হত্যা করেছে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এ সময় জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে আত্মবিশ্বাস নিয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।