জাতীয়

সড়ক-মহাসড়ক থেকে বিলবোর্ড অপসারণ করুন

বিলবোর্ড
বিলবোর্ড
পৌর নির্বাচনকে সামনে রেখে মহাসড়কের পাশে লাগানো বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন আগামী ১০ দিনের মধ্যে অপসারণের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে,আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন এলাকার সকল অবৈধ ও দৃষ্টিকটু রাজনৈতিক বিলবোর্ড, বেনার, ফেস্টুন উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুর এলাকায় প্রস্তাবিত তৃতীয় শীতলক্ষ্যা সেতুর স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ রাজনৈতিক নেতাদের ছবি সম্বলিত এসব বিলবোর্ড-ব্যানার মহসড়কে দুর্ঘটনার কারণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পৌর নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না জানিয়ে আওয়ামী লীগের ওই নেতা বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সেজন্য জনপ্রতিনিধি ও দলের সব পর্যায়ের নেতাদের প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে মহাসড়কে যেসব বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন সাঁটানো হয়েছে সেগুলো আগামী ১০ দিনের মধ্যে সরিয়ে ফেলুন অন্যথায় আমরাই সরিয়ে ফেলব। সরকারের সিদ্ধান্তের পরও মহাসড়কে তিনচাকার যানবাহন চলাচল করার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অনড় রয়েছে। হাইওয়ের ডিআইজিকে এ ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন। এ সময় আগামী মে মাসে সৌদি সরকারের অর্থায়নে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলেও জানান ওবায়দুল কাদের। এদিকে,আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন এলাকার সকল অবৈধ ও দৃষ্টিকটু রাজনৈতিক বিলবোর্ড, বেনার, ফেস্টুন উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকায় উচ্ছেদ অভিযানের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। অভিযানে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন মেয়র। এদিকে, আর এ ধরনের অভিযানকে বরাবরই স্বাগত জানান সাধারণ মানুষ। তবে এ অভিযান চাললেও আইনের প্রয়োগ না থাকায় এর কার্যকারিতা বেশি দিন টিকে থাকে না বলে মন্তব্য করেছেন তারা। উচ্ছেদের কার্যকারিতা কত দিন থাকবে তা নিয়েও সন্দিহান–উচ্ছেদের পাশাপাশি নজরদারি রাখলে এর কার্যকারিতা থাকবে বলে মনে করেন সাধারণ মানুষ। অবৈধ বিলবোর্ড, স্থাপনা, দোকানপাট উঠিয়ে নিতে সিটি করপোরেশনের প্রচার-প্রচারণায় কান দেয়ার সময় নেই রাস্তা দখল করে বসানো দোকানিদের। রাজধানীর বহু সড়কে চোখে পড়বে এ দখলদারিত্বের ছবি। মাঝে মাঝে পুলিশের তাড়া খেয়ে উঠে গেলেও কিছুক্ষণ বাদেই আগের অবস্থা ফিরে আসে ফুটপাতগুলো। কথায় কাজ না হওয়ায় এবার প্রাথমিকভাবে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ