জাতীয়

সংগ্রামকে সঙ্গী করে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করল সুমি-দিতি

 সুমি
সুমি

তৃতীয় লিঙ্গের মানুষেরা সমাজে এখনও যেন অস্পৃশ্য, তবে হিজড়া নামেই পরিচিত তারা। সমাজে এদের চলতে হয় অনেক সংগ্রাম করে। সেই সংগ্রামকে সঙ্গী করে এবার ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন যশোরের বাঘারপাড়া উপজেলার সুমি।

প্রায় ২০ বছর আগে সিলেট থেকে যশোর আসেন সুমি। এরপর যশোর থেকে বাঘারপাড়ায় বসবাস শুরু করেন। ভোটারও হয়েছেন বেশ কয়েক বছর আগে। ৭ নং ওয়ার্ডের হাসপাতাল মোড় এলাকায় দীর্ঘদিন বসবাস করায় সুবাদে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তার রয়েছে ভালো সম্পর্ক। এ সম্পর্কের সূত্র ধরে আসন্ন বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি।

তবে এবারই প্রথম নয়, সুমি গত নির্বাচনেও এ পৌরসভার ৩ নং সংরক্ষিত ওয়ার্ড ৭, ৮ ও ৯ ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন। অবশ্য সে নির্বাচনে তিনি জিততে জিততে হেরে যান। এবারের নির্বাচনেও তিনি এখনো রিতিমতো আলোচিত প্রার্থী। স্থানীয়রাও তাই তার এই এগিয়ে যাওয়ার চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

এদিকে, সমাজের অনিয়ম আর বৈষম্য দুর করার ব্রত নিয়ে সাতক্ষীরার পৌর নির্বাচনের মাঠে নেমেছেন তৃতীয় লিঙ্গের মানুষ দিতি বেগম। তার প্রতিক চুড়ি। গরীব অসহায় মানুষদের অধিকার প্রতিষ্ঠা, রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন কারণেই তাকে প্রার্থী হতে হয়েছে।

দিতির সঙ্গীরা যারা ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে তার পক্ষে ভোট চাচ্ছেন। দিতি প্রার্থী হওয়ায় তারা সবাই বেশ আনন্দিত।

সাতক্ষীরা জেলার রিটার্নিং অফিসার মো. আশেক হাসান বলেন, জাতীয় পরিচয়পত্রে তার লিঙ্গ নারী হওয়ায় তিনি সংরক্ষিত আসনের প্রার্থী হয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ