রাজধানীতে সড়ক দখল করে গাড়ি মেরামতকারী সকল ধরনের ওয়ার্কশপের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার দুপুরে রাজধানীর টিসিবি ভবনের অডিটরিয়ামে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন।
নিবন্ধনবিহীন ওর্য়াকসপের মালিকদের তালিকা তৈরির জন্য অটোমোবাইল ওয়ার্কসপ মালিকদের বলেন মন্ত্রী।
অটোমোবাইল খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্ভাবনাময়— উল্লেখ করে, এ খাতে নিয়োজিত জনশক্তিকে আরো আধুনিক প্রশিক্ষণ দেয়ার জন্য অটোমোবাইল ওয়ার্কসপ মালিকদের প্রতি আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: