জাতীয়

গৃহকর্মী সুরক্ষা আইন মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

মাতৃত্বকালীন ছুটি ১৬ সপ্তাহের বিধান রেখে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান ।

এ আইন বাস্তবায়নে সরকার সহায়ক ভূমিকা পালন করবে—উল্লেখ করে সচিব বলেন, গৃহকর্মীদের সুবিধায় হেলপ লাইন চালু করা হবে আর এরফলে গৃহকর্ম শ্রম হিসেবে স্বীকৃতি পাবে এবং চার মাসের মাতৃত্বকালীন ছুটিও পাবেন তারা।

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, এ নীতিমালা অনুমোদন পাওয়ায় শ্রম আইন অনুযায়ী গৃহকর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

তিনি বলেন, সর্বনিম্ন ১৪ বছরের কাউকে গৃহকর্মী নিয়োগ দেয়া যাবে—তাদের শ্রমঘণ্টা এবং বেতন আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করতে পারবেন।

এ নীতিমালায় গৃহকর্মীদের বিশ্রামের পাশাপাশি বিনোদনের সময় দেয়ারও নির্দেশনা আছে বলে—জানান শফিউল।

তিনি বলেন, গৃহকর্মীদের নির্যাতন করলে প্রচলিত আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে।

এছাড়া বাংলাদেশ শ্রম আইন-২০০৬ নীতিমালা অনুযায়ী সকল সুবিধা পাবে গৃহকর্মীরা।

মন্ত্রিসভা বৈঠকে জাতীয় সংসদে ২০১৬ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ আইনের খসড়া এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আইনের খসড়াও অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ