জাতীয়

রাজনৈতিক ফায়দা হাসিলে টার্গেট কিলিং: কামাল

সাদুজ্জামান খান কামাল
সাদুজ্জামান খান কামাল

রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি বিশেষ মহলের ইঙ্গিতে টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত আলেম-ওলামা-ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

দেশি-বিদেশিদের ষড়যন্ত্রে সম্প্রতি কয়েকজন বিদেশি ও পুলিশের ওপর হামলা হয়েছে এ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে এসব ঘটনার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, একটি বিশেষ মহল ইসলামকে কলুষিত করার ষড়যন্ত্র করছে—সকল ষড়যন্ত্র রুখতে আলেম-ওলামা-ইমামদের এগিয়ে আসার আহ্বানও জানান।

বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস বা কোনো আন্তর্জাতিক সংগঠনের অস্তিত্ব নেই বলে আবারো দাবি করেছেন তিনি।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, বাংলাদেশ ও আফগানিস্তানে অবস্থান জোরদারের তৎপরতা চালাচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস।

মতবিনিময় সভা শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মতবিনিময় সভায় অভিযোগ করেন, একটি বিশেষ মহল ইসলামকে কলুষিত করার ষড়যন্ত্র করছে।

এসময়, ইসলামের অপব্যাখ্যা দিয়ে যারা জঙ্গি-সন্ত্রাসী কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে আলেম ইমামদের প্রতি আহ্বান জানান ঢাকা মেট্রোপলিট্রন কমিশনার আছাদুজ্জামান মিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ