জাতীয়

গ্রামের ৬০০ একর জমি চলে যাচ্ছে অকৃষি খাতে

জমি চলে যাচ্ছে অকৃষি খাতে
জমি চলে যাচ্ছে অকৃষি খাতে

কর্মকর্তাদের চরম দুর্নীতি, প্রভাবশালীদের দৌরাত্ম, আইনী জটিলতার কারণে গত ১০ বছরে প্রতিদিন গড়ে দেশের গ্রামাঞ্চলের ৬০০ একরেরও বেশি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে। গত চার দশকে প্রতি বছর প্রায় ৪৫ হাজার কৃষক পেশা পরিবর্তন করেছেন। আর ভূমি সংক্রান্ত ২৫ লাখ মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। যা দেওয়ানী ও ফৌজদারি মামলার ৮০ ভাগ।

মঙ্গলবার বিকালে রাজধানীর ডেইলি স্টার অফিসে বেসরকারি সংস্থা মানুষের জন্য'র হিউম্যান ডেভেলপমেন্ট রির্সার্স সেন্টার (এইচডিআরসি) ‘ভূমি অধিকার ও ব্যবস্থাপনা’ নিয়ে আয়োজিত সেমিনারে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

ভূমি ব্যবস্থাপনা, চরাঞ্চলের জমি, চা-বাগানের জমি, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জমি, অর্পিত সম্পত্তি, ভূমি আইন, প্রশাসন, অধিকারসহ ভূমি সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে প্রায় ৪ বছর ধরে কাজ করছে এইচডিআরসি।

বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, গবেষণা প্রতিবেদনে দেশের বিভিন্ন পর্যায়ে ভূমি অফিসের কর্মকর্তাদের দুর্নীতি, রাজনৈতিক ও প্রভাবশালীদের দৌরাত্মের চিত্র যেমন উঠে এসেছে, তেমনি আইনি জটিলতাও ধরা পড়েছে পদে পদে।

এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের দরিদ্র জনগোষ্ঠী। জমি-জমা সংক্রান্ত মামলায় প্রতি বছর বারো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর বার্ষিক ব্যয় প্রায় ২৫ হাজার কোটি টাকা।

এদিকে, ভূমি সংক্রান্ত ১৪৬টি আইনের মধ্যে ২০টি আইন পর্যালোচনা করে বিকল্প আইন প্রস্তাবনারও সুপারিশ করা হয়েছে গবেষণা প্রতিবেদনে।

এসব সমস্যা ধীরে ধীরে সমাধান করা হচ্ছে বলে জানালেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ।

শুধু আইনি পর্যালোচনা নয়, গবেষণায় ভূমি আইনের নানা সামাজিক পরিপ্রেক্ষিতও তুলে ধরা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ