জাতীয়

চলতি মাসেই যানজট মুক্ত হবে গাবতলী-আমিনবাজার: আনিসুল হক

আনিসুল হক
আনিসুল হক

চলতি মাসেই রাজধানীর গাবতলী ও আমিনবাজার এলাকা যানজট মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

বুধবার বেলা ১১টার দিকে গাবতলী বাস টার্মিনাল পরির্দশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, বাস-ট্রাক মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা কথা দিয়েছে তারা রাস্তায় আর গাড়ি পার্কিং করবেন আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে গাবতলী এলাকা যানজট মুক্ত করবেন। ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন এলাকা যানজট মুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, যে এলাকাগুলোতে মাঝে মাঝে তীব্র যানজট দেখা যায় তার মধ্যে গাবতলী একটি। শিগগির এ অবস্থার পরিবর্তন হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন আনিসুল হক। পরে টার্মিনাল পরিদর্শন শেষে বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতাদের রাস্তায় যানবাহন পার্কিং না করার নির্দেশ দেন তিনি।

একইসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশকে এ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনাও দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।

এ সময় টার্মিনাল শ্রমিক সমিতির আহ্বায়ক মো. মফিজুল হক, ঢাকা জিলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিন, ঢাকা জিলা ট্রাক মালিক সমিতির সভাপতি ওবায়দুল্লাহ, ঢাকা জিলা বাস-ট্রাক মালিক সমিতি সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ বিভিন্ন এলাকার কমিশনাররা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ