জাতীয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওসি রফিকের মৃত্যু

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম

রাজধানীর কাফরুলে ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মতিঝিল থানার সাবেক ওসি রফিকুল ইসলাম মারা গেছেন।

জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, কারারক্ষীরা তাকে হাসপাতালে আনেন। পরে চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম জানান, বুকে ব্যথা অনুভব করায় রফিককে হাসপাতালে আনা হয়েছিল।

উল্লেখ, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর কাফরুল থানার ইব্রাহিমপুরে নিজ বাড়ির কাছে ঢাকা কমার্স কলেজের ছাত্র মোমিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা প্রয়াত আবদুর রাজ্জাক বাদি হয়ে মতিঝিল থানার তৎকালীন ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছর ১৬ অক্টোবর রফিক আদালতে আত্মসমর্পণ করেন। পরে ২০১১ সালের ২১ জুলাই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম ওসি রফিকুল ইসলামসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও মামলার অন্য ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। রায় বিবেচনায় থাকায় ওসি রফিক কারাগারে ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ