আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়, নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা নেই— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে সন্ত্রাস, জঙ্গীবাদ, ধর্মীয় উগ্রবাদ ও ইসলামের অপব্যাখ্যার বিরুদ্ধে আলেম-ওলামা, ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে মতবিনিময় সভায় আসাদুজ্জামান খান কামাল বলেন, আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের নামে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে। সময় এসেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
সভায় বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: