জাতীয়

হাতিরঝিলে বাসে উঠতে লাগবে ১০ টাকা

হাতিরঝিল
হাতিরঝিল

রাজধানীবাসীর আনন্দ আয়োজনের কেন্দ্রবিন্দু হবে হাতিরঝিল—এজন্য তা পরিদর্শন ও যাতায়াতে জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে বলে জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার সকালে এ বাস সেবার উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশ হাতিরঝিলকে যেন ধীরে ধীরে আরও সৌন্দর্য্যমণ্ডিত করা হচ্ছে—এ কথা জানিয়ে তিনি আরো বলেন, এখানে তিনি একটি অপেরা হাউজ দেখতে চেয়েছেন, সেটাও একদিন বাস্তবায়িত হবে।

পর্যায়ক্রমে হাতিরঝিলের সঙ্গে গুলশান, বারিধারা ও বনানী লেককেও যুক্ত করা হবে বলে গণপূর্তমন্ত্রী জানান।

আপাতত ২৯ আসনের চারটি মিনিবাস হাতিরঝিলের চারপাশের দশটি স্টপেজ থেকে যাত্রী তুলবে এবং নামিয়ে দেবে। টিকেট পাওয়া যাবে রামপুরা, মধুবাগ, এফডিসি মোড়, বৌবাজার, শুটিং ক্লাব ও মেরুল বাড্ডার ছয় কাউন্টারে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ প্রকল্পের জন্য এলাকার মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে— এখানে বসতি ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল দায়িত্বে নিয়োজিত সেনা কর্মকর্তারা তাদের সফলভাবে স্থানান্তরে সক্ষম হয়েছেন।

আগে রামপুরা থেকে কারওয়ানবাজারে যেতে যেখানে ৪০ মিনিটের বেশি সময় লাগত, সেখানে এখন হাতিরঝিল হয়ে বাসে করে ১০ মিনিটেই যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

এ বাস সেবা পরিচালনার দায়িত্ব পাওয়া এইচ আর ট্রান্সপোর্ট লিমিটেডের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। রামপুরা থেকে কাওরানবাজার গেলে ১৫ টাকা লাগবে। আর বাসে করে পুরো হাতিরঝিল ঘুরলে দেখত হলে ৩০ টাকা লাগবে।

রাজউকের হাতিরঝিল প্রকল্পের পরিচালক জামাল আক্তার ভূঁইয়া জানান, এইচ আর ট্রান্সপোর্ট লিমিটেড প্রতি মাসে রাজউককে ১ লাখ ৮০ হাজার টাকা দেবে।

এক সময় পুরনো খাল নৌকায় পার হয়ে রামপুরার বাসিন্দারা এপারে তেজগাঁওয়ে আসতে পারতেন। সংস্কার কাজ শুরুর প্রায় ছয় বছর পর ২০১৩ সালে প্রকল্পটি উন্মুক্ত করা হলেও বৈধ গণপরিবহনের কোনো ব্যবস্থা এতোদিন ছিল না।

মাঝে অনুমোদনবিহীন মাইক্রোবাস চলত হাতিরঝিলে। গণমাধ্যমে খবর প্রকাশের পর গত নভেম্বরে তা বন্ধ হয়ে গেলে পারাপারে বিপাকে পড়েন রামপুরা থেকে কারওয়ান বাজারগামী নগরবাসী।

রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, যানজট ও জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ২০০৭ সালে হাতিরঝিল সংস্কার প্রকল্প শুরু হয়। পুরনো পয়ঃনিষ্কাশন খালের জায়গায় মাটি খনন করে তৈরি করা হয় লেক।

৩০২ একর জামির ওপর গড়ে ওঠা এ প্রকল্প এলাকায় মোট ১৬ কিলোমিটার সড়ক রয়েছে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই নগরে হাতিরঝিল ঘিরে এক টুকরো খোলা জায়গা পরিণত হয়েছে নগরবাসীর অন্যতম বিনোদনকেন্দ্রে।

অন্যদের মধ্যে গণপূর্ত সচিব মঈনুদ্দিন আব্দুল্লাহ ও রাজউক চেয়ারম্যান জে এম জয়নাল আবেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ